চট্টগ্রাম   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬  

শিরোনাম

 রূপগঞ্জে আধিপত্য বিস্তারে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক নিহত:আহত ২০

 রূপগঞ্জে আধিপত্য বিস্তারে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক নিহত:আহত ২০

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:০৩ পিএম, ২০২৫-০৩-১৯

 রূপগঞ্জে আধিপত্য বিস্তারে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক নিহত:আহত ২০

শরীফ ভূইয়া,  রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনরবাসন কেন্দ্র এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে গলায় গুলিবিদ্ধ হয়ে হাসিব মিয়া(২৮) নামের একজন নিহত হয়েছে। গতকাল ১৯মার্চ বুধবার সকালে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের সমর্থিত সন্ত্রাসীদের মধ্যে সৃষ্ট সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসিব মিয়া ছাড়াও দুইজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। নিহত হাসিব মিয়া অটোরিকশা চালক। সে চনপাড়া পুনরবাসন কেন্দ্রের ৬নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে চনপাড়া স্বেচ্ছাসেবকদল সমর্থিত রবিনের সাথে একই এলাকার যুবদল সমর্থিত মনিরের কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। বিষয়টি মিমাংসার জন্য গতকাল বুধবার ভোরে সালিস বসে। সালিসে দুইপক্ষই উত্তেজিত হয়ে উঠে। খবর পেয়ে উভয় পক্ষের কর্মী সমর্থকেরা অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষই গুলিবর্ষণ করে। তাতে আবুল বাশার, রাসেল আহম্মেদ, হাসিব মিয়া গুলিবিদ্ধ হয়। আহত হয় অপর ১৭ জন। পরে তাদের উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ১৯মার্চ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসিব মিয়ার মৃত্যু হয়। হাসিব মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চনপাড়া পুনরবাসন কেন্দ্রে পুনরায় উত্তেজনা দেখা দেয়। এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। নিহতের বড় ভাই যুবদল কর্মী বাবু বলেন, গত মঙ্গলবার রাতে মাদক ব্যবসায়ী রবিনকে এলাকার কয়েকজন আটক করে। এ সময় কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী রাব্বানী ও তার লোকজন এসে তাকে ছাড়িয়ে নেয়। পরে তারা আরো লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এসময় হাসিব মিয়া গুলিবিদ্ধ হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নিহত হাসিব মিয়ার গলায় গুলিবিদ্ধ হয়ে খাদ্যনালী ও শ^াষনালী ফুটো হয়ে গেছে। রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, চনপাড়া পুনরবাসন কেন্দ্র এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। হত্যার ঘটনায় মামলার প্রস্ততি চলছে । নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, চনপাড়া পুনরবাসন কেন্দ্র এলাকায় দিনভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসীরা যত প্রভাবশালীই হোক ছাড় দেওয়া হবে না।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর